
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। সারাদিন প্রয়োজনে অনেক কিছুই সার্চ করছেন। যখন যা জানতে ইচ্ছা হচ্ছে কয়েক ক্লিকেই হাতে থাকা স্মার্টফোনে গুগল করে জেনে নিতে পারছেন। গুগল সম্প্রতি একটি নতুন প্রযুক্তি চালু করেছে, যার সাহায্যে আপনি টেক্সট লিখে ভিডিও তৈরি করতে পারবেন। এই প্রযুক্তির নাম লুমিয়ার।
লুমিয়ার হলো একটি টেক্সট-টু-ভিডিও জেনারেশন মডেল, যাতে আপনি যে ধরনের ভিডিও চাইছেন, তেমন টেক্সট লিখতে হবে। তারপরে তা থেকে ভিডিও তৈরি হয়ে যাবে। এতে আপনি যে কোনো বিষয়ে একটি ভিডিও তৈরি করতে পারবেন। বিনোদনের ভিডিও থেকে শুরু করে একটি গল্প সবই লেখার মধ্যে দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। এছাড়াও এর মাধ্যমে আপনি ছবি থেকেও মোশন ভিডিও তৈরি করতে পারবেন।



