
অতিরিক্ত স্টোরেজ বা কম্পিউটারে ছবি সংরক্ষণে দ্রুত ও সহজ একটি মাধ্যম হচ্ছে এসডি কার্ড ব্যবহার। অনেক সময় বিভিন্ন কারণে মাইক্রো এসডি কার্ড কম্পিউটারে দেখায় না। ক্যামেরা বা অন্য ডিভাইসে মেমোরি কার্ড বা এতে থাকা ফাইল দেখা গেলেও কম্পিউটারে প্রবেশ করানোর পর কার্ড দেখা যায় না। এর পেছনে বেশকিছু কারণ ও ত্রুটি রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে কার্ড বের করে পুনরায় প্রবেশ করালে সমাধান হয়ে যায়। সমস্যা থেকে গেলে কিছু বিষয় মাথায় রাখতে হবে।
প্রথমত, কার্ড রিডার হয়তো কম্পিউটারে ভালোভাবে যুক্ত হয়নি। দ্বিতীয়ত, কার্ডে থাকা ফাইল কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে। ডিভাইসের ড্রাইভার পুরনো হতে পারে। এসডি কার্ডে ম্যালওয়্যারের সংক্রমণ এবং ড্রাইভারের কোনো ফাইল না থাকা। সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার আগে রিডারে কার্ড সাপোর্ট করে কিনা সেটিও নিশ্চিত করতে হবে। তার পরও সমস্যা থেকে গেলে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করতে হবে।



