
উদ্ভাবনায় নতুনত্বের সঙ্গেই থাকে স্যামসাং। ব্র্যান্ডটির গ্যালাক্সি ওয়াচ-৬ সিরিজ আবারও তাই বলছে। শারীরিক হেলথ মনিটর ব্লাড প্রেসার (বিপি) ও ইসিজি ট্র্যাকিং ফিচারের দেখা মিলবে ঘড়িটিতে। ডিজিটাল ফিচার ঘড়ি জানাবে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কিছু জরুরি তথ্যও জানা যাবে। স্যামসাং ওয়াচের ফিচারটি ডাক্তারদের গবেষণার মাধ্যমে পরীক্ষিত।
ঘড়িতে থাকছে তাৎক্ষণিক রক্তচাপ (বিপি) ও ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) ফিচার। ইতিমধ্যে যা স্বাস্থ্য সচেতনদের কাছে সুপরিচিতি পেয়েছে। এটি প্রথম স্মার্টওয়াচ যা ওভার দ্য এয়ার (ওটিএ) সমর্থন পেয়েছে। উল্লিখিত ডিজিটাল হাত ঘড়িতে হেলথ মনিটর বিপি আর ইসিজি ট্র্যাকিং ফিচার সুবিধা পাওয়া যাবে।



