বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত ও অ্যামেরিকার মধ্যে মতের পার্থক্য রয়েছে কি? অ্যামেরিকা বাংলাদেশের কূটনীতির জন্য কোন চীনা-নীতি গ্রহণযোগ্য মনে করে? নির্বাচন নিরপেক্ষ করার ক্ষেত্রে ভারত এবং অ্যামেরিকা কী ভূমিকা রাখতে পারে?
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে এবারের আলোচনার বিষয়: রাজনীতির দেশ-বিদেশ৷ অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন জি-৯-এর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান৷
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আরাফাতুল ইসলাম৷



