বাংলাদেশের বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচীতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বরাবরই সমালোচনা রয়েছে। সম্প্রতি বিএনপির অবস্থান কর্মসূচীতে পুলিশের অ্যাকশনের সমালোচনা করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অতিরিক্ত বলপ্রয়োগ না করারও আহ্বান জানিয়েছে। রাজনৈতিক দলের কর্মসূচীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ কতটা ঝুকিপূর্ণ? এ নিয়ে কী বলছে মানবাধিকার কর্মী ও পুলিশ?



