দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এতে চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি, ঋণের সুদ হার ও মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে কথা হয়েছে দুই নেতার। এসময় ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ পাওয়ার বিষয়ে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন চীনের প্রেসিডেন্ট।



