লোহিত সাগরে আবারও মার্কিন রণতরী লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে হুতিরা। বুধবার এ কথা জানায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। এডেন উপসাগর এবং বাব-আল-মান্দেবে চলাচলকারী একাধিক জাহাজে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তারা। এক বিবৃতিতে হুতি মুখপাত্র জানান, একটি ডেস্ট্রয়ারে সরাসরি আঘাত হানে তাদের মিসাইল। হয় বিস্ফোরণও। গতিপথ পাল্টাতে বাধ্য হয় দু’টি মার্কিন বাণিজ্যিক জাহাজ। আরও রণতরীতেও হয়েছে হামলা। প্রতিহতও করেছেন মার্কিন সেনারা। প্রায় দু’ঘণ্টা ধরে হয় সংঘর্ষ। বলেন, ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ আগ্রাসনের জবাব দিয়েছে যোদ্ধারা।



