আরও ৪ শতাধিক বন্দির মুক্তি দিলো রাশিয়া-ইউক্রেন

ইউক্রেন এবং রাশিয়া আরও চার শতাধিক যুদ্ধবন্দির মুক্তি দিয়েছে। রাশিয়া জানিয়েছে, উভয় পক্ষই ১৯৫ সেনার মুক্তি দিয়েছে। তবে ইউক্রেনের দাবি, দুই শতাধিক বন্দি দেশে ফিরে এসেছে।

সাম্প্রতিক সময়ে রাশিয়ান বিমানের বিধ্বস্ত ও ৬৫ ইউক্রেনীয় যুদ্ধবন্দি প্রাণ হারানোর পর এই প্রথম বন্দি বিনিময় সম্পন্ন করল রাশিয়া ও ইউক্রেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রাশিয়ার সামরিক বাহিনী বলছে, বুধবার উভয় পক্ষ ১৯৫ জন করে সৈন্য ফিরিয়ে দিয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ২০৭ ইউক্রেনীয় সেনাকে ফেরত পাঠানো হয়েছে।

বিস্তারিত পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top