
ইউক্রেনকে আরও ৫ হাজার কোটি ইউরো সহায়তা হিসেবে দেওয়ার বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা।
আজ বৃহস্পতিবার ইউরোপিয়ান কাউন্সিলের (ইসি) প্রেসিডেন্ট চার্লস মিশেল এ ঘোষণা দেন।
চার্লস মিশেল এক্স–এ দেওয়া (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, ইউরোপীয় ইউনিয়নের বাজেট থেকে ইউক্রেনকে আরও ৫ হাজার কোটি ইউরো দেওয়ার ব্যাপারে জোটের ২৭ রাষ্ট্রনেতা একমত হয়েছেন।



