
বেনিতো মুসোলিনির ফ্যাসিবাদী সরকার ১৯৩০ এর দশকে চুরি করেছিল ইথিওপিয়ার প্রথম বিমান। সেই চুরির প্রায় ৯০ বছর পর ইতালি সরকার আনুষ্ঠানিকভাবে ইথিওপিয়াকে বিমানটি ফিরিয়ে দিয়েছে।
গত মঙ্গলবার সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বিমানটি ফিরিয়ে দেওয়ায় ইতালি সরকারের প্রতি ধন্যবাদ জানান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি। সেদিনই ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসির রাজকন্যার সম্মানে রাখা ‘সেহাই’ নামের বিমানটির আনুষ্ঠানিক হস্তান্তর হয়।
আবি তার সামাজিক প্ল্যাটফর্ম এক্সের অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে লাল রঙের দুই সিটার বিমানের ছবি দিয়ে লিখেছেন, ‘আজ ইথিওপিয়ানদের জন্য একটি গর্বের দিন। ইতালি সরকার সেহাই বিমানটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। আমরা এই উপলক্ষ উদ্যাপন করছি। বিমানটির প্রত্যাবর্তনের জন্য গত বছর থেকে সমর্থন দেওয়ায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।’



