
ইয়েমেনের লোহিত সাগরীয় বন্দর রাস ইসায় দুইবার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। রাস ইসা ইয়েমেনের প্রধান তেল রপ্তানি টার্মিনাল।
লোহিত সাগর অতিক্রমরত জাহাজগুলোতে ইয়েমেনের হুতিদের আক্রমণ বৃদ্ধি পাওয়ার পর তাদের বন্দরে এ হামলা চালানো হলো। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায়ও হুতিরা লোহিত সাগর সংলগ্ন এডেন উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়, তাতে জাহাজটিতে আগুন ধরে যায়।
জাহাজটির পরিচালনা কোম্পানি ট্রাফিগুরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্লিন লুয়ান্ডা নামের জাহাজটির একটি কার্গো ট্যাংকে আগুন ধরে গেলেও কেউ হতাহত হয়নি।



