
জর্ডানে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার প্রায় এক সপ্তাহ পর ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ হামলা প্রত্যাশিতই ছিল। কিন্তু প্রতিক্রিয়া জানাতে এত সময় নিয়ে রিপাবলিকানদের সমালোচনা ও প্রশ্নের সম্মুখীন হয়েছে বাইডেন প্রশাসন।
পররাষ্ট্রনীতি-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্র হামলা করতে বেশি সময় নেওয়ায় ইরান তার কর্মকর্তাদের আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো থেকে সরানোর সময় পেয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক আকারে সংঘর্ষ ছড়িয়ে পড়াও এড়ানো গেছে।



