
এডেন উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এতে জ্বালানি তেলবাহী ট্যাংকারটিতে আগুন লেগে যায়। ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হুতির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানিয়েছেন, তাদের যোদ্ধারা শুক্রবার সন্ধ্যায় এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তবে সেই ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারটিতে আগুন লেগেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।



