
পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর হামলার অভিযোগে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী চার ইসরাইলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিতে অনুমোদন দিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। খবর আলজাজিরার
বাইডেন বলেন, পশ্চিমতীরে সহিংসতা ‘অসহনীয় পর্যায়ে’ পৌঁছেছে।
নিষেধাজ্ঞা পাওয়া চার ইসরাইলি হলেন— ডেভিড চাই চাসদাই, আইনান তানজিল, শালোম জিকারম্যান ও ইয়িনন লেভি।



