কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সংসারে বিচ্ছেদ হয়েছে। ১৮ বছরের সংসারের ইতি টানার কথাটি জানিয়েছেন দুজনেই। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তারা এ নিয়ে পোস্ট দিয়েছেন।
২০০৫ সালে জাস্টিন ট্রুডো এবং সোফি গ্রেগোয়ার ট্রুডো বিয়ে করেন। জাস্টিন ট্রুডোর জন্ম ১৯৭১ সালে এবং সোফি’র জন্ম হয় ১৯৭৫ সালে। ট্রুডো ২০১৫ সালে প্রধানমন্ত্রী হন। তার বাবাও কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। যখন ২০০৫ সালে সোফির সঙ্গে তার বিয়ে হয় তখন এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ উৎসাহ তৈরি হয়েছিল। তাদের তিন সন্তান রয়েছে।
কেন তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে, তা এখনও কেউ খোলাসা করেনি।
তবে সংসারের বিচ্ছেদ হলেও তারা পরিবারের মতোই থাকবেন বলে জানিয়েছেন। তাদের সন্তানরা যেন নিরাপদে ও ভালোবাসার মধ্য দিয়ে বড় হয়, তারা সেজন্য মনোযোগী হবেন।



