গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতা চলছেই। ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ভূখণ্ডটিতে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৭ ফিলিস্তিনি নিহত ও আরও ১৬৫ জন আহত হয়েছেন বলে ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top