
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল। হামাসও প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে। তবে গোষ্ঠীটি জানিয়েছে, তারা তিন ধাপের এই যুদ্ধবিরতি প্রস্তাব এখনো গভীরভাবে খতিয়ে দেখছে। তবে চুক্তির বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি ফ্রান্সের রাজধানী প্যারিসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, মিসর, ফ্রান্স ও কাতারের কর্মকর্তাদের মধ্যকার আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেছেন। গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জানান, হামাস প্রাথমিকভাবে এই প্রস্তাব মেনে নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে।



