
তুরস্কের ইস্তাম্বুল শহরের বাইরে প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের (পিঅ্যান্ডজি) একটি কারখানা থেকে সাত জিম্মি শ্রমিককে প্রায় ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্রমিকদের জিম্মিকারী সশস্ত্র ব্যক্তিকে আটক করেছে তুরস্কের পুলিশ। দেশটির কর্মকর্তারা বলছেন, তিনি (জিম্মিকারী) দৃশ্যত গাজা যুদ্ধের প্রতিবাদে এ কাজ করেছেন। তিনি ফিলিস্তিনের গাজায় চলমান পরিস্থিতির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন।



