
হ্যাকিং–সংক্রান্ত গোপন নথি ফাঁস করায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা জোশুয়া শুলতেকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই গোয়েন্দা কর্মকর্তা গোপন নথি ফাঁসের আলোচিত প্ল্যাটফর্ম উইকিলিকসের কাছে সিআইএর এসব গোপন নথি তুলে দিয়েছিলেন।
একই সঙ্গে শিশুদের নিপীড়নের ছবি রাখার জন্যও ৩৫ বছর বয়সী জোশুয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
মার্কিন কৌঁসুলিরা সিআইএর ‘ভল্ট ৭’ ব্যবস্থার নথি ফাঁসের অভিযোগ আনেন জোশুয়ার বিরুদ্ধে। এটা এমন একটি ব্যবস্থা, যা দিয়ে গোয়েন্দারা স্মার্টফোন হ্যাক ও আলাপচারিতা শুনতে পারেন।



