
জাতিসংঘের সাহায্য সংস্থায় সম্পূর্ণরূপে ঢুকে পড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এমন দাবিই করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
আর তাই গাজায় ইউএনআরডব্লিউএ-এর বদলে অন্যান্য সংস্থাকে আনার দাবি জানিয়েছেন তিনি। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-তে হামাস ‘সম্পূর্ণ অনুপ্রবেশ’ করেছে বলে বুধবার দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।



