
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি আগে থেকেই খারাপ হচ্ছিল। জান্তা শাসনামলের তিন বছরে তা আরো অনেক বেশি খারাপ হয়ে লাগামহীন অবস্থায় চলে গেছে বলে মনে করেন জাতিসংঘে মানবাধিকার বিষয় হাইকমিশনার ভলকার তুর্ক।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির দলকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে মিন অং হ্লাইং নেতৃত্বাধীন সামরিক বাহিনী। যে অভ্যুত্থানের বিরুদ্ধে দেশটিতে গণবিক্ষোভ গড়ে উঠেছিল এবং জান্তা বাহিনীর দমনপীড়নে বহু বিক্ষোভকারী নিহত হয়। সু চির দলের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে আন্তর্জাতিক চাপও ছিল। কিন্তু সব চাপ উপেক্ষা করে দেশ শাসন করে যাচ্ছে জান্তা বাহিনী।



