দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশে রওনা দিয়েছেন। প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে সেখানে তিনি ২২ থেকে ২৫ আগস্ট অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত একটি ফ্লাইট আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।

ফ্লাইটটির সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার বেশি যাত্রাবিরতির পর (স্থানীয় সময়) রাত ৮টা ৫০ মিনিটে  জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top