
গণবিয়ের অনুষ্ঠানে প্রতারণার অভিযোগে ভারতে দুই সরকারি কর্মকর্তাসহ অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৫ জানুয়ারি উত্তর প্রদেশের বালিয়া জেলায় অনুষ্ঠিত হয়েছিল ওই অনুষ্ঠান।
এর আগে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে গণবিয়ের নামে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিজেদের গলায় নিজেরাই ফুলের মালা পরাচ্ছেন কয়েকজন কনে। বর সেজে বসে থাকা কিছু যুবককে দেখা যায় মুখ লুকাতে।



