
রাশিয়ার নভোচারী ওলেগ কোনোনেঙ্কো মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটানোর বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন। রোববার পর্যন্ত তার মহাকাশ যাত্রায় (স্পেস ফ্লাইট) থাকার সময় দাঁড়াচ্ছে প্রায় আড়াই বছরে।
রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, ৫৯ বছর বয়সী কোনোনেঙ্কো মস্কোর স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার (০৮৩০:০৮ জিএমটি) দিকে সর্বোচ্চ সময় মহাকাশ যাত্রায় রেকর্ড গড়বেন।
তার আগে আরেক রুশ নভোচারী গেনাদি পাদাল্কা পাঁচবারের যাত্রায় মোট ৮৭৮ দিন, ১১ ঘণ্টা, ২৯ মিনিট, ৪৮ সেকেন্ড মহাকাশে থাকার রেকর্ড গড়েছিলেন। জেনেদি ২০১৭ সালে অবসরে যান।
ওদিকে, কোনোনেঙ্কো হচ্ছেন, রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রোসকসমস কসমোনাট করপোরেশের কমান্ডার। তিনি এবার নিয়ে পঞ্চমবারের মতো মহাকাশ যাত্রায় আছেন। তার এই অভিযানের সময় শেষ হবে আগামী ২৩ সেপ্টেম্বর। সেই পর্যন্ত তার মাহাকাশে থাকার সময় দাঁড়াবে মোট ১ হাজার ১১০ দিনে।



