মালদ্বীপের দিকে চীনের জাহাজ

গবেষণার উদ্দেশ্যে একটি চীনা জাহাজ মালদ্বীপ উপকূলের দিকে যাচ্ছে। ভারতের এক সেনা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। নয়াদিল্লির সঙ্গে দূরত্ব বাড়িয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার ইঙ্গিত দেওয়ার পর এ ঘটনা দেখা যাচ্ছে।

মালদ্বীপ উপকূলে চীনা জাহাজের উপস্থিতি ভারতের উদ্বেগ বাড়াতে পারে। এর আগে ২০২২ সালে ভারতের কাছাকাছি শ্রীলঙ্কার উপকূলে এ ধরনের চীনা জাহাজের উপস্থিতিকে সমস্যা হিসেবে তুলে ধরেছিল ভারত।

তবে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, জাহাজটি কোনো গবেষণা করবে না বলে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, চীনা সরকারের ‘জিয়ান ইয়াং হং ০৩’ জাহাজটি ‘কর্মী ও রসদের পালাবদলের জন্য’ মালদ্বীপ যাচ্ছে।

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও উল্লেখ করেছে যে জাহাজটি মালের বন্দরে যেন ‘পোর্ট কল’ পায়, সে জন্য চীনের সরকারের পক্ষ থেকে মালদ্বীপ সরকারকে অনুরোধ করা হয়েছে। ৩০ জানুয়ারি (মঙ্গলবার) জাহাজটি মালে পৌঁছানোর কথা।

বিস্তারিত পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top