
মাত্র এক সপ্তাহ আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে উন্মুক্ত সীমান্তে বেড়া দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন।
ভারত–বাংলাদেশ সীমান্তের মতোই মিয়ানমার সীমান্ত বেড়া দিয়ে ঘিরে দেওয়ার পরিকল্পনা জানিয়ে তিনি বলেছিলেন, ভারত পুরো ১ হাজার ৬৪৩ কিলোমিটার সীমান্ত একইভাবে বেড়া দিয়ে সুরক্ষিত করবে।
ভারত সরকার ছয় বছরের পুরনো অবাধ চলাচল চুক্তিও বাতিল করার কথা ভাববে বলে জানান তিনি। এ চুক্তির আওতায় দুই দেশের সীমান্ত অঞ্চলের বাসিন্দারা কোনও ভিসা ছাড়াই একে অপরের ভূখন্ডের ভেতরে ১৬ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করতে পারে।



