
ইসরায়েলের নিকট প্রতিবেশী লেবানন সীমান্তে শিগগির অভিযান শুরু করবে ইসরায়েল। গাজা সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে আলাপকালে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এ কথা জানিয়েছেন। এ ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাবে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গতকাল সোমবার গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে আলাপকালে গ্যালান্ত বলেছেন, দেশের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তে শিগগির অভিযান চালাবে। গ্যালান্ত বলেছেন, ‘তাঁরা (ইসরায়েলি সেনাবাহিনীর অন্যান্য ইউনিটের সেনারা) শিগগিরই অভিযানে নামবে…উত্তরাঞ্চলে আরও বাড়তি সেনা পাঠানো হবে।’



