
সমুদ্র পাড়ি দিয়ে আরও ১৩০ জনেরও বেশি জাতিগত রোহিঙ্গা শরণার্থী ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিপুল সংখ্যক এসব রোহিঙ্গা দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির আচেহ প্রদেশে পৌঁছায়।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ১৩০ জনেরও বেশি রোহিঙ্গা ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে পৌঁছেছে বলে জাতিসংঘের শরণার্থী সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে মিয়ানমারের মুসলিম সংখ্যালঘুদের আগমন ব্যাপকভাবে বেড়েছে।



