
রাজশাহী থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত এক ডজন নেত্রী এবার সংরক্ষিত নারী আসনের এমপি হতে দলের মনোনয়ন চান। তাঁদের অনেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কিংবা সহযোগী সংগঠনের কাউকে সংরক্ষিত নারী আসনের এমপি করা হয়নি। তাই এবার মহানগর থেকেই কাউকে সংরক্ষিত আসনের এমপি করা হতে পারে বল গুঞ্জন রয়েছে। সে ক্ষেত্রে কপাল পুড়তে পারে বর্তমান সংরক্ষিত এমপি আদিবা আনজুম মিতার। তবে তিনি এবারও মনোনয়ন পেতে তদবির করছেন।
একাদশ জাতীয় সংসদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় এই নেত্রী হঠাৎ সংরক্ষিত নারী আসনের এমপি হন। তাঁকে নিয়ে কোনো আলোচনা ছিল না। এমপি হয়েও তাঁর রাজনীতি ছিল ঢাকাকেন্দ্রিক।



